উচ্চশিক্ষা জন্য জাপান, মেহেদী হাসান: বিদেশে উচ্চশিক্ষা নেয়া স্বপ্নজয়ের মতোই। তবে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা সঠিক তথ্য না জানা। সঠিক তথ্য জানা থাকলে আপনি বিনা খরচেই বিদেশে উচ্চশিক্ষা নিতে পারেন। এবার আপনাদের জানাবো জাপানে উচ্চশিক্ষা নেয়ার খুঁটিনাটি। বিনা খরচেও আপনি পড়াশোনা করতে পারেন এই দেশে : উচ্চশিক্ষার জন্য আদর্শ দেশ হতে পারে জাপান। শিক্ষার্থীদের পছন্দের তালিকায় এই দেশ শীর্ষে। সূর্যোদয়ের এ দেশটিতে বর্তমানে বহু বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। জাপানে পড়াশোনায় প্রথম পছন্দ হওয়ার পেছনে রয়েছে এই দেশের উন্নত শিক্ষাব্যবস্থা, শিক্ষার সুন্দর পরিবেশ। এর পাশাপাশি জাপানের বন্ধুভাবাপন্ন সংস্কৃতি আর আবহাওয়ার কারণে শিক্ষার্থীদের পছন্দের তালিকায় এই দেশ শীর্ষে। স্কলারশিপের সুবিধা : বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জাপানে বিভিন্ন স্কলারশিপ ও টিউশন ছাড়ের সুবিধা আছে। এ সুবিধার আওতায় সম্পূর্ণ বিনা খরচেই আপনি পড়াশোনা চালিয়ে যেতে পারবেন। সরকারি ছাড়াও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানও স্কলারশিপ দিয়ে থাকে। এছাড়া প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে নিজস্ব স্কলারশিপের...