Study in China Part 1
STUDY IN CHINA শিক্ষা জীবনের সবচেয়ে উৎকণ্ঠা মাখা সময়, ফলাফল প্রকাশের সময় ৷ এইচ এস সি পরীক্ষার্থী সে সকল স্বপ্ন সারথিদের বিগত ১৮ বছরের উৎকণ্ঠা আর প্রতিক্ষার অবসান হয়ে গেছে ফলাফলের ক্ষেত্রে, কিন্তু ভবিষ্যতের যে লালিত স্বপ্ন সেটির অবসানেই আজকের এই আয়োজন । জীবনের যে সিদ্ধান্তগুলো এসএসসি'র পর নেয়া যায়না, সেসব সিদ্ধান্ত এখন অনায়াসেই নেয়ার সময় এসেছে জীবনের মহা গুরুত্বপূর্ণ এই ফলাফল প্রাপ্ত সকলের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা। ক্যারিয়ার, লক্ষ্য এবং বাস্তবতা এ সকল অধ্যায়ের সূচনা লগ্ন এখন। একটা সময় পেরিয়ে গেছে যখন আমরা ভাবতাম পৃথিবীতে দেশ আছে মাত্র দুটো, " বাংলাদেশ আর বিদেশ"!😊 ব্যাপারটা যতটা হাস্যরসের ততটাই আমাদের অজ্ঞতা আর সীমাবদ্ধতার। সে সময়টা অতিসম্প্রতি যেন পাল্টে গেছে, যদিও জাতি হিসেবে অনেক দেশ, শিক্ষা, সমৃদ্ধি, কাঠামো, দক্ষতা আর উন্নতি থেকে আমরা রয়ে গেছি শত শত বর্ষ পেছনে। কবি নজরুলের ভাষায়, "থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে। কেমন করে ঘুরছে মানুষ, যুগান্তরের ঘূর্ণিপাকে...