বিদেশে পড়তে যাওয়ার আগে
বিদেশে পড়তে যাওয়ার আগে http://mihasan98.blogspot.com/?m=1 TOEFL এবং SAT নিয়ে বিস্তারিত । https://mihasan98.blogspot.com/2020/02/toefl-sat.html বৃষ্টি শিকদার : এ বছর ১৪টি বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া বাংলাদেশি শিক্ষার্থী। এর মধ্যে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটি, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি), স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, ক্যালটেক, কর্নেল ইউনিভার্সিটি, ডিউক ইউনিভার্সিটি এবং ইংল্যান্ডের কেমব্রিজ ইউনিভার্সিটি অন্যতম। বৃষ্টি শিকদার এই লেখায় জানিয়েছেন কীভাবে তিনি সুযোগ পেলেন এই সব শিক্ষা প্রতিষ্ঠানে, আর সেই সঙ্গে দিয়েছেন নতুনদের জন্য পরামর্শ। বৃষ্টি শিকদার ছোটবেলা থেকেই বিদেশের বড় কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ার শখ ছিল আমার। আমি আমার লক্ষ্য চূড়ান্ত করি, কম্পিউটার বিজ্ঞান নিয়েই পড়ব। দশম শ্রেণীতে পড়ার সময় থেকেই শুরু করি ইন্টারনেট নিয়ে ঘাঁটাঘাঁটি। জানতে পারি, এ লেভেল/এইচএসসি শেষ করে বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য আবেদন করা যায়। এ ছাড়া লাগে টোয়েফল এবং স্যাট, স্যাট টু-এর ভা...