Study in China Part 2
Study in China Part:2 চায়নাতে যারা ২০১৯,সালের সেশনে যাচ্ছ তাদের এজন্য এই লেখাটাঃ যারা প্রথমবারের মত চীনে আসে তাদের অনেকেই বেশ কিছু সমস্যার সম্মুখীন হয় আর এ রকম কিছু সমস্যা থেকে পরিত্রাণ পেতেই নিন্মে কিছু পরামর্শ উল্লেখ করা হলোঃ → ঢাকা থেকে রওনা দেয়ার আগে চেক করে নিবে যাতে একাডেমিক কাগজ পত্র কাছে থাকে ৷৷ অ্যাডমিশন লেটার ও জে,ডাব্লিউ ২০২ পাসপোর্ট এর কাছাকাছি রাখবে ৷৷ ইমিগ্রশন পয়েন্টে অনেক সময় দেখতে চায়। → যারা ইঞ্জিনিয়ারিং পড়বা তারা ইন্টার মিডিয়েট এর কিছু বই সাথে আনতে পারো।অনেক সময় সহায়ক হবে। যেমনঃ ফিজিক্স, ম্যাথ। → মেডিকেল এর স্টুডেন্টরা অবশ্যই অবশ্যই মেডিকেল এর বই নিয়া আসবে ৷৷ চীনে মেডিকেলের সব ইংরেজি বই এখানে পাওয়া যায় না, পেলেও খুব এক্সপেনসিব হয়,তাই বই নিয়ে আসবা।প্রথম বর্ষের বই নিয়ে আসবা। → মেডিকেল এর স্টুডেন্টরা চায়নাতে আসার আগেই অবশ্যই BMDC এলিজিবিলিটি সার্টিফিকেট নিয়ে আসবা ৷৷ বিএমডিসির আইনগত নিবন্ধন ছাড়া কেউ বাংলাদেশে বৈধভাবে ডাক্তারি চর্চা করতে পারবে না ৷৷ তাই চীনে আসার আগে অবশ্যই বিএমডিসি থেকে অনুমতি ও একটা এলিজিবিলিটি সার্টিফিকেট আনতে হবে ৷৷ → যারা নিজেরা রান্না ...