Study in China Part 2

Study in China Part:2


চায়নাতে যারা ২০১৯,সালের সেশনে যাচ্ছ তাদের এজন্য এই লেখাটাঃ
যারা প্রথমবারের মত চীনে আসে তাদের অনেকেই বেশ কিছু সমস্যার সম্মুখীন হয় আর এ রকম কিছু সমস্যা থেকে পরিত্রাণ পেতেই নিন্মে কিছু পরামর্শ উল্লেখ করা হলোঃ
→ ঢাকা থেকে রওনা দেয়ার আগে চেক করে নিবে যাতে একাডেমিক কাগজ পত্র কাছে থাকে ৷৷ অ্যাডমিশন লেটার ও জে,ডাব্লিউ ২০২ পাসপোর্ট এর কাছাকাছি রাখবে ৷৷ ইমিগ্রশন পয়েন্টে অনেক সময় দেখতে চায়।
→ যারা ইঞ্জিনিয়ারিং পড়বা তারা ইন্টার মিডিয়েট এর কিছু বই সাথে আনতে পারো।অনেক সময় সহায়ক হবে। যেমনঃ ফিজিক্স, ম্যাথ।
→ মেডিকেল এর স্টুডেন্টরা অবশ্যই অবশ্যই মেডিকেল এর বই নিয়া আসবে ৷৷ চীনে মেডিকেলের সব ইংরেজি বই এখানে পাওয়া যায় না, পেলেও খুব এক্সপেনসিব হয়,তাই বই নিয়ে আসবা।প্রথম বর্ষের বই নিয়ে আসবা।
→ মেডিকেল এর স্টুডেন্টরা চায়নাতে আসার আগেই অবশ্যই BMDC এলিজিবিলিটি সার্টিফিকেট নিয়ে আসবা ৷৷ বিএমডিসির আইনগত নিবন্ধন ছাড়া কেউ বাংলাদেশে বৈধভাবে ডাক্তারি চর্চা করতে পারবে না ৷৷ তাই চীনে আসার আগে অবশ্যই বিএমডিসি থেকে অনুমতি ও একটা এলিজিবিলিটি সার্টিফিকেট আনতে হবে ৷৷
→ যারা নিজেরা রান্না করে খাবে তারা চাইলে হলুদ মরিচের গুড়া/ বিভিন্ন মসলা নিয়া আসতে পারো ৷৷ আসার সময় পিঠা/ মিষ্টি/ মাংস না এনে বেশি করে মসলা নিয়ে আসাটা ভালো ৷৷ এছাড়া রাধুনীর বিভিন্ন মসলা যেমন বিরিয়ানি, হালিম, তেহেরী মসলা এবং ডাল আনতে পার। চীনে এগুলো পাবা না আর পেলেও এক্সপেনসিব হয়।
→ কাপড় বাংলাদেশ থেকে যা পারো কিনে নিয়ে আসাই ভালো ৷৷ কমে ভাল কোয়ালিটি পাওয়া যাবে ৷৷
তবে চীনের কাপড়ও ভাল। যদি চা খাওয়ার অভ্যাস থাকলে অবশ্যই সাথে করে চা পাতা নিয়া আসবা ৷৷
→ প্রয়োজনীয় ঔষধ-পত্র অবশ্যই সাথে আনবে এবং প্রাথমিক চিকিৎসার জন্য যেসব ঔষধ পত্র যেমন প্যারাসিটামল, খাবার স্যালাইন, ব্যান্ড এইড ইত্যাদি সাথে নিয়ে আসতে পারো ৷৷
→ চীনের অনেক শহরের আবহাওয়া বেশ শুষ্ক তাই চীনে আসার সময় ভ্যাসলিন, ময়েশ্চরাইজার, লিপজেল, লোশন ইত্যাদি সঙ্গে রাখা মোটেও বোকামি হবে না ৷৷
→ যারা কম্পিউটার নিয়া ঘাটাঘাটি করার অভ্যাস অাছে প্রয়োজনীয় সফটওয়্যার সাথে করে নিয়া আসবা। যেগুলো অনলাইনে খুব ভাল ভাবে পাওয়া যায় না যেমন উইন্ডোজ ১০, বিপিএন সপটওয়্যার এবং পছন্দের গেম ইত্যাদি ৷৷
→ টাকা পয়সা নিয়া আসার ব্যাপারে আরএমবি এবং ডলার দুটো করে নিয়া আসাই ভালো ৷৷ চীনে আসার পরেই অনেক সময় এয়ারপোর্টে আরএমবি প্রয়োজন হয় ৷৷
→ লোকাল এজেন্সি থেকে না কিনে ব্যাংক অথবা ভালো মানি একচেন্জ থেকে কেনা ভালো ৷৷ স্টুডেন্ট ১২ হাজার ডলার বা এর সমমূল্যের আরএমবি আনতে পারবা সাথে করে ৷৷ ডলার খুব বেশি হলে অবশ্যই ডলার পাসপোর্টে এন্ড্রোসমেন্ট করাবে ৷৷ বিডি টাকা চীনে একচেন্জ করা যায় খুব কম ৷৷'
→ বাংলাদেশে ফ্লাইট টাইমের অন্তত ৩ ঘন্টা আগে এয়ার পোর্টে ঢোকার চেষ্টা করবে ৷৷ এবং লাগেজের কত কেজি ওজন নিতে পারবা তা আগেই প্লেন টিকেটে নিও ৷৷ লাগেজে কি দেয়া যাবে কি দেয়া যাবে না তাও দেখে নেয়া ভাল ৷৷
→ সাথে সিনিয়র কেউ না থাকলে সরাসরি ভার্সিটির আসে পাশের এয়ারপোর্ট পর্যন্ত ফ্লাইট এ আসাটায় শ্রেয় ৷৷ অনেকে ফ্লাইটে করে এসে তারপর ট্রেন এ করে ভার্সিটি তে যায় এই ক্ষেত্রে অধিক ঝামেলা পোহাতে হয় ৷ প্রথম বার আসার সময় কম ট্রানজিটের চেষ্টা করো এতে ক্লান্তি ও টেনশন দুটোই হ্রাস পাবে ৷৷
→ যারা ফাস্টে চাইনিজ কোর্স আসছো তারা ভালো করে চাইনিজ কোর্সে শিখার ট্রাই করো ৷৷ এতে করে সময় টা কাজে লাগবে ৷৷ আর শুধু ‘নি হাও’ ‘তো শাও চিয়ান’ আর 'শিয়ে শিয়ে' এর মধ্যেই পড়ে থাকলে সব কিছুই ধোয়াটে দেখাবে বস ৷৷
→ আমরা যারা নতুন আসি চীনে তখন প্রায় সবারই খাবার নিয়ে দুশ্চিন্তা হয় ৷৷ চীনা খাবারের পরিধি অনেক ব্যাপক ও অতি সুস্বাদু হওয়া স্বত্বেও অনেকেই প্রথমদিকে চীনা খাবারে ঠিক অভ্যস্ত হয়ে ওঠেন না ৷৷ তাই কেউ কেউ KFC, McDonald, Pizza Hut এর মত ফাস্টফুড দিয়ে সাময়িক ভাবে চালিয়ে নেন ৷৷ মুসলিম ভ্রমণকারীদের ক্ষেত্রে আরেকটি সমস্যা দেখা দেয় তা হলো হালাল খাবার সনাক্তকরণ ৷৷ এজন্য সর্বোত্তম উপায় হলো হালাল চিহ্নিত রেস্টুরেন্টে খেতে যাওয়া ৷৷ চীনের প্রায় সব শহরেই হালাল রেস্টুরেন্ট রয়েছে এবং এই রেস্টুরেন্টগুলো সাধারণত চীনা মুসলিমদের দ্বারা পরিচালিত হয়ে থাকে ৷৷
চীনে হালাল রেস্টুরেন্ট/পণ্য সনাক্ত করতে দেখুন- “Halal Food Guide”
→ চীনারা যে খুবই বন্ধুসূলভ এতে কারোই দ্বিমত থাকার কথা নয় ৷৷ চলাফেরা, কেনাকাটা ছাড়াও অন্যান্য অনেক ক্ষেত্রেই চীনাদের এই বন্ধুসূলভ আচরণের প্রমাণ মেলে ৷৷ তারপরেও দামাদামি করে কেনাকাটার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন, কিছু অসাধু বিক্রেতা বিদেশী দেখে অনেক সময় ন্যায্য মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য আদায়ের চেষ্টা করে ৷৷ ট্যাক্সিতে চলাফেরার ক্ষেত্রে প্রথমত মিটার চলছে কিনা তা খেয়াল রাখুন অন্যথায় প্রতারণার শিকার হতে পারেন ৷

AZMAT HOSSAIN
Civil & Construction Engineering
Yunnan University, 

Comments

Popular posts from this blog

Road To MIT

বিভিন্ন রসায়নিক সংকেত ও নাম

তারার মেলা