একটা গল্প বলা যাক _ MI Hasan

একটা গল্প বলা যাক 

MI Hasan 


একটা গল্প বলা যাক

একটু মান অভিমান থাক

তাতে সকাল সন্ধ্যা থাক

যা প্রেমে পড়ার 



যদি কিছুই না থাকে 

তবে দুরত্ব বেড়ে যাবে

তুমি না থাকলে বলো

প্রেম কিভাবে রটাবে

 

আজ রাতে তুমি চলে গেলে 

নিভে যাবে আমার হৃদয় 

কাল ভোরে তোমার স্মৃতীর স্পর্শে

ফের হবে সূর্যোদয়।


একটা সাদা রং পড়ুক

তাতে জলছবি আঁকুক, 

অসুর সুরে বেহালা বাদক

মাঝে বিচ্ছেদ প্রবাহমান।


তবে একটা ইতিহাস হোক

তাতে কিছু গল্প বলা হোক,

জলজ্যান্ত উদাহরণে

আমাদের প্রেমের স্বীকৃতি হোক।


আজ রাতে তুমি চলে গেলে 

নিভে যাবে আমার হৃদয়, 

কাল ভোরে তোমার স্মৃতীর স্পর্শে

ফের হবে সূর্যোদয়।

Comments

Popular posts from this blog

Road To MIT

Sound Wave বা শব্দ তরঙ্গ