Posts

Showing posts from June, 2022

মোমের পুতুল

Image
মোমের পুতুল  MI Hasan   মোমের পুতুল মরুর দেশে নেচে যায় বিহবল চঞ্চল পায়ে খর্জুর-বীথির ধারে সাহারা মরুর পারে, বাজায় ঘুমুর ঝুমুর ঝঙ্কারে উড়িয়ে নীল শাড়ির আঁচল ‘লু’ হাওয়ায় পরী-নটিনী নেচে যায় দুলে দুলে দূরে সুদূর। মোমের পুতুল মরুর দেশে নেচে যায় বিহবল চঞ্চল পায়ে। তার রূপের আচেঁ আমার কোমল হৃদয় নাচে সুর্মা-পরা আঁখি হানে জ্যোৎস্না হাসে আকাশে তার টানে। মোমের পুতুল মরুর দেশে নেচে যায় বিহবল চঞ্চল পায়ে। https://docs.google.com/document/u/0/d/1MJq9RvjhkZzC5sBLbf0ZtBOH5rjiC5QsVwKBvzYehqk/mobilebasic

কাছে এসে চুপ

Image
  কাছে এসে চুপ  MI Hasan  আমার সারা দিনে ভাবনা মন; তুমি আছো যতনে আমার গল্প কথায় গল্প কথনে, ভালোবাসতে শুধু মন লাগে টিকিয়ে রাখতে মনের জোর লাগে  আর সাহস,  আমি ছিলাম  আমি আছি আমি থাকবো শুধু তোমার। কাছে এসে আমার এঁকে দিলে ঠোঁটে সুখ টুপটাপ আদরে ইচ্ছেরা থাকেনা তো চুপ।x2   বারেবারে কাছে আসা তোর আদরে সাজাবো বলে কাছে আসা। রঙে মিলেমিশে যাওয়া  তোর ঐ চোখের কাজল হয়ে মিশে যাওয়া। হারিয়ে যাচ্ছি, তোর উষ্ণতায় জড়িয়ে  আজ বৃদ্ধ হতে চাই তোর সাথে  আমি বৃদ্ধ হতে চাই তোর সাথে  হাজার বছর শুধু তোকে চাই।  কাছে এসে আমার এঁকে দিলে ঠোঁটে সুখ টুপটাপ আদরে ইচ্ছেরা থাকেনা তো চুপ।x2

শিশির ভেজা ফুল

Image
  শিশির ভেজা ফুল   MI Hasan   কাঁদন আজি হায়, ধ্বনিছে বেহালায় শিশিরে শিশিরে। উদাস করি’ প্রাণ, হয়েছে গো অবসান হায়রে হায়রে! রুধিয়া নিশ্বাস ফিরিছে হা-হুতাশ অবিরল অবিরল! শিশির ভেজা ফুল ভাঙে নদীর দুকূল শান্ত না নাহি পাই। সূর্য ডাকে তোমায় শোনাবে সে কাহিনী তেমায়, নিঃশেষ আমার প্রাণ! হৃদয়ে ছিল জেগে দেখি আমি শরৎ মেঘে কি গান গাহিতে চায় বাণী আমি খুঁজে না পাই। শিশির ভেজা ফুল ভাঙে নদীর দুকূল শান্ত না নাহি পাই। অতীতে বিচরণ পড়িছে ঝরি’ ঝরি’ আঁখিজল আঁখিজল। হৃদয়ের কথা বিরহ ব্যাথা অনলে পুড়ে ছাই, https://docs.google.com/document/u/0/d/1kGN9xHMT0SZ1tWb1qKusW2vLbKdkohN-47Hu1QZOP-k/mobilebasic