Posts

Showing posts from 2022

গোনে গোনে যাচ্ছে দিন _ MI Hasan

Image
গোনে গোনে যাচ্ছে দিন MI Hasan   গোনে গোনে যাচ্ছে দিন থেমে থাকে না ফিরে যাও শৈশবে  কেন হয় না। ঢেউখেলে নদীর বাঁকে  পালতোলে খেয়া কাশ বনে মন কাড়ে মাতাল... হাওয়া শৈশবের মাতানো স্মৃতি  চেনা সব স্থান  দোল খাওয়া বট ডালে হয় না গাওয়া গান, গোনে গোনে যাচ্ছে দিন  থেমে থাকে না ফিরে যাও শৈশবে  কেন হয় নাx2 লাল রঙে....  বসন্তের কৃষ্ণচুড়া মন ছুটে কোকিলের গীতি পনায়, গোনে গোনে যাচ্ছে দিন থেমে থাকে না ফিরে যাও শৈশবে  কেন হয় না।

চাঁদনী রাত _ MI Hasan

Image
  চাঁদনী রাত,  MI Hasan   ও চাঁদনী রাত ধরেছি হাত দেখবো দু'জন রাত বলবো দুজন মনের কথা  তারা গোনে পূর্ণ রাতx2 ভুলিয়ে দেবো সব অভিমান আদরে সোহাগে জোনাক হয়ে আলো ছড়িয়ে  রশ্মিতে রাঙাবো রাত। দুরের সব ধ্রুব তারারা  করে যত খেলা আকাশে, (আকাশে)  আবেগের পেয়ালায় পার হয় সব খেয়ারা বাতাসের আবেসে, সব অভিমান ভুলিয়ে দেবো  কাছে এলে সুখ হব তোমার মনের  ভর নীল হবে রাত, ও চাঁদনী রাত ধরেছি হাত দেখবো দু'জন রাত বলবো দুজন মনের কথা  তারা গোনে পূর্ণ রাতx2

Abar Tui _ MI Hasan

Image
আবার তুই  MI Hasan  কেন অভিমানে পুড়ছো দিন রাত না-হয় কিছু কথা না বলাই থাক কেন অভিমানে পুড়ছো দিন রাত না-হয় কিছু কথা না বলাই থাক কেন অবেলায় ছায়া ডাকলে কেন রংহীন ছবি আঁকলে  কেন অবেলায় রাত নামালে কেন আমি হীন স্বপ্ন বুনলে সব অভিমান ভেঙেচুড়ে আয় আবার তুই  এই মনে'র' সাড়া দিয়ে যা আবার তুইx2  কোনো একদিন এ শহর জাগবে  তোর ছোঁয়ায় কোনো একদিন এ শহর হাসবে  তোমার পূর্ণতায়, আবার কোনো একদিন এ শহর জাগবে তোমার ছোঁয়ায় আবার কোনো একদিন এ শহর হাসবে  তোমার পূর্ণতায়, সব অভিমান ভেঙেচুড়ে আয় আবার তুই  এই মনে'র' সাড়া দিয়ে যা আবার তুই x2

Insider _ MI Hasan

Image
  Insider MI Hasan   I see all about us,  feeling damn hilarious You're such a mind blowing going talk about that going talk about that i'm being worried since start losing my breath  Then when I look back Be coquettish coquettish you, Late Night Conversation someone else, probably drowsy and more closer you forgotten lullaby and Bla bla bla, staying insiders baby insider,insider,,,

চলো আরেক বার হাসি _ MI Hasan

Image
  চলো আরেক বার হাসি,  MI Hasan ,  আনমনে কত কি  স্বপ্ন বুনি গোপনে  চলো ছুটে চলি দুজনে,,, আবার তাকালে তুমিও  ফিরবে বলে তাকালে বাড়ালে আদরে হাত তুমি বাড়লে,,,আবার চলো আরেক বার হাসি চলো মনের কথা বলিx2 দোটানায় পড়ে আছে মন হাত বাড়িয়ে দিবে কি পাশে থাকার নিশ্চিতরূপে কথনx2 এ আমার নয় বেছে থাকার  আশঁসন তুমি যদি হও হেঁসে থাকার কারণ, চলো আরেক বার হাসি চলো মনের কথা বলিx2

কেন এমন হয় _ MI Hasan

Image
কেন এমন হয়,  MI Hasan  কেন এমন হয় তিলেতিলে সাজানো স্বপ্নের অনু ক্ষয়  কেন মিথ্যে হাসতে হয় নীড়ে থাকা অভিমান ভুলতে গিয়ে অভিনয়  আমি আবার হাসতে চাই মাতাল হাওয়ায় উড়তে চাই ভুলো অভিমান না-পাওয়ার  ভয় অশ্রুদগ্ধ পিছুটান  রাত কাটে হয় তো না সকাল পথচলা বাকি  হৃদয়ে পোষা নিঃশ্বাসে বিশ্বাস পরিশেষে অপ্রাপ্তি অন্তরঙ্গ ভাবনায় বেঁধেছিল আশা এ কেমন মিথ্যা আাশা জানি কেন আমায় হাসতে হয়  জানি কেন আমায় হাসতে হয় কেন এমন হয়,,,,

আয় রে _ MI Hasan

Image
আয় রে, MI Hasan  মন পাখি  প্রাণ পাখি  আয়রে আয়রে আয়রেx2 মন খুলেদে প্রাণ খুলেদে মনের কাছে  চাঁদের আলো হাসছে  দেখ তোর রুপ দেখ x2 (চাঁদের আলো আসতে দে দোর খুলে দে) আয়রে আয়রে আয়রে,x2 প্রাণ খুলে দে গান জুড়ে দে মায়ায় জড়িয়ে  বাতাসের মোহনা যাচ্ছে দেখ  (চিঠি উড়িয়ে দে) চুল খুলে দে x2 টুপটাপ চুপচাপ  জল নামতে দেতো র ছোঁয়ার বৃষ্টির ফোঁটায় আমায় ভিজতে দে, জানিনা কবে আমার মন হাসবে আবার। আয়রে আয়রে আয়রে,x2 আর কতকাল কাঁদবে মন হাসতে চায়  একটু ছোঁয়ায় আলতো পরশ পেতে চায় দখিণা বাতাস হয়ে আসো প্রিয় আমার। আয়রে আয়রে আয়রেx2

আলতো করে _ MI Hasan

Image
আলতো করে,  MI Hasan   আলতো করে ছুঁয়ে দাও তুমি আমায়  আমি হয়ে যাবো শুধু তোমার চোখে চোখ রেখ তুমি আমার আমি দেবোনা পড়তে পলক তোমার x2 ছুয়ে যাবো কাছে পাবো শুধু তোমায় এসো কাছে আরো কাছে হয়ে যাও  আমার   দিনে দিনে লজ্জাবতী হচ্ছি আমি কাছে এসে কেন তুমি বলছো যাচ্ছে x নয়তো তুমি বলবে বাহানা খুচ্ছি দিনে দিনে দুর কেন হচ্ছি কাছে আসার ভাহানায় দিচ্ছো না  পাত্তা  আমি হ'য়ে যাবো কি যে চায়,,,তার? আলতো করে ছুঁয়ে দাও তুমি আমায়  আমি হয়ে যাবো শুধু তোমার চোখে চোখ রেখ তুমি আমার আমি দেবোনা পড়তে পলক তোমার x3

তুমি এলে না _ MI Hasan

Image
  তুমি এলে না  MI Hasan  আসবে আসবে বলে আজ ও এলেনা,  কত রাত অঝোরে কেটে যায়  দিন শেষে সন্ধ্যা নামে ফিরে আসে রাত, কত রং সেকেলে হয়ে যায়  ফিরে আসে সাত রংয়ে। সদ্য প্রেমে পড়া যৌবনের নয় ছয় দেখাতে গুণ গুণ করে বসন্তের কোকিল,  সর্বস্ব হারিয়ে ও রূপের প্রতিফলন দেখাতে  নতুন সাজে সুসজ্জিত হয় বৃক্ষের দল ফিরে পায় নতুন প্রাণ, তুমি এলে না।  প্রেম নিবেদিত হয় যে পুষ্পে তার প্রেম ও তো ফুরিয়ে যায়,  একটা সময় চাঁদের ও ক্ষয় হয় হারিয়ে যায় নিকষ কালো মেঘের আড়ালে  অস্তিত্বের জানান দিতে ফিরে আসে নতুন রূপে,  শুধু তুমি এলে না ফিরে।

নিরবতায় _MI Hasan

Image
নিরবতায়  MI Hasan  আবেগি মন বিবাগী দেখ বিষাদ প্রেমের মরু চরে  নীরবতায় চলে এসো মাঝরাতের গহীন ঠেলে।  রোজ কথা হবে মনখুলে সেজে এসো রঙিন সাজে আমি বারেবার ফিরবো  তোমার প্রমের অর্কিড হয়ে। এমন কথা ভাবতে গেলে বাধার পাহাড় সামনে আসে হয়না উড়া পাখনা মেলে ফুলের সাথে প্রেম দেব যে। মনে মনে বলবো কথা কথার মাঝে ভালোবাসা  দুটি মনের বেকুলতা দুরে গেলে লাগে শূন্যতা  ইচ্ছে ডানায় পাঠালো ডাক নাম না জানা পাখির ভেষে ভালোভাসায় নেই কোন শেষ  আজকে তুই তার গল্প বলে দে। এমন কথা ভাবতে গেলে বাধার পাহাড় সামনে আসে হয়না উড়া পাখনা মেলে ফুলের সাথে প্রেম দেব যে।

একা চাঁদ একাকী _ MI Hasan

Image
  একা চাঁদ একাকী  MI Hasan  একা চাঁদ একাকী  ভালো আর লাগে না  অন্ধকার রাত তুই নেই একাকী  কিছু তে মন বসে না  কাটে না রাতx2 সব ঝড়ে গিয়ে আজ অসহায় মন পায় না কোনো সান্ত্বনাx2 ধুকে ধুঁকে বুকে বুকে হাহাকার,,,,, আজ জান সে কথা বুকেতে গাঁথা  বুঝলে না খুঁজলে না মনের এই জালাতন হবে না আলাপন কষ্ট গুলো বুকে চাপা একা চাঁদ একাকী  ভালো আর লাগে না  অন্ধকার রাত তুই নেই একাকী  কিছু তে মন বসে না  কাটে না রাতx2 সব ধুলো ধুলো হয়ে যাচ্ছেতাই  মনের কড়ায় জং হচ্ছে তাই x2 ধুকে ধুঁকে বুকে বুকে হাহাকার,,,,, আজ

একটা গল্প বলা যাক _ MI Hasan

Image
একটা গল্প বলা যাক   MI Hasan   একটা গল্প বলা যাক একটু মান অভিমান থাক তাতে সকাল সন্ধ্যা থাক যা প্রেমে পড়ার  যদি কিছুই না থাকে  তবে দুরত্ব বেড়ে যাবে তুমি না থাকলে বলো প্রেম কিভাবে রটাবে   আজ রাতে তুমি চলে গেলে  নিভে যাবে আমার হৃদয়  কাল ভোরে তোমার স্মৃতীর স্পর্শে ফের হবে সূর্যোদয়। একটা সাদা রং পড়ুক তাতে জলছবি আঁকুক,  অসুর সুরে বেহালা বাদক মাঝে বিচ্ছেদ প্রবাহমান। তবে একটা ইতিহাস হোক তাতে কিছু গল্প বলা হোক, জলজ্যান্ত উদাহরণে আমাদের প্রেমের স্বীকৃতি হোক। আজ রাতে তুমি চলে গেলে  নিভে যাবে আমার হৃদয়,  কাল ভোরে তোমার স্মৃতীর স্পর্শে ফের হবে সূর্যোদয়।

ঠিকানা _ MI Hasan

Image
  ঠিকানা   MI Hasan   ঠিকানা যানা নেই পথ যানা নেই পাবকি পাবনা জানিনা খুঁজে x2 একা একা ছুটে চলা কতদুর যাবো জানিনা বিবাগী হয়ে ছন্নছাড়া কোথায় যাবো জানিনা কেন একা একা হারালে কেন এভাবে আড়াল হলে,x2 পথের শুরু থেকে খুঁজি পথ শেষ অব্দি একা একা খুঁজে খুঁজে হাতাশায়, ফিরে আসিx2 কেন একা একা হারালে কেন এভাবে আড়াল হলে,x2

খোলা হাওয়ায় _ Kobi Amjad Hossain & MI Hasan

Image
খোলা হাওয়ায় Kobi Amjad Hossain  MI Hasan  খোলা হাওয়ায় কেন জানি  উতলা হয় আমার মন, সেথায় তুমিও স্বাধীন  যেথায় আমার মন হাতনাড়ায়। বর্ষা শেষে শরৎ আসে নতুন সব চারিপাশে,  নীল আকাশে মেঘের দেশে সাদা মেঘের ভেলা ভসে। হঠাৎ করে পথের মাঝে আকাশ ভেঙে বৃষ্টি পড়ে, মনের সুখে ছাতা ছেড়ে  বৃষ্টির সাথে মন যে মাতে। কাশবনে হাওয়া খেলে নদীর বাঁকে নৌকা চলে, ইচ্ছে করে দৃষ্টি মেলে সঙ্গী হতে মেঘের সাথে।

লিখা হবেনা _ MI Hasan

Image
  লিখা হবেনা   MI Hasan   লিখা হবেনা তোমায় নিয়ে গান লিখা হবেনা তোমায় নিয়ে গান লিখা হবেনা লিখা হবেনা আর লিখা হবেনা, তুমি ফিরে আস বৃষ্টি হয়ে ভিজিয়ে দাও আমাকে, তুমি ফিরে আস রংধনু হয়ে রাঙিয়ে দাও আমাকেx2 আমি রয়ে আছি হয়ে আছি এখনো তোমাতে তুমি ফিরে আস ফিরিয়ে দিও না এভাবে আমাকে, আমি লিখবো না লিখবো না তোমায় নিয়ে গান আমি লিখবো না লিখবো না আর তোমায় নিয়ে গান। লিখা হবেনা লিখা হবেনা আর লিখা হবেনা। তোমায় নিয়ে গান লিখা হবেনা তোমায় নিয়ে গান লিখা হবেনা লিখা হবেনা আর লিখা হবেনা, তুমি ফিরে আস বৃষ্টি হয়ে ভিজিয়ে দাও আমাকে, তুমি ফিরে আস রংধনু হয়ে রাঙিয়ে দাও আমাকে। আমি রয়ে আছি হয়ে আছি এখনো তোমাতে তুমি ফিরে আস ফিরিয়ে দিও না এভাবে আমাকে, আমি লিখবো না লিখবো না তোমায় নিয়ে গান আমি লিখবো না লিখবো না আর তোমায় নিয়ে গান। লিখা হবেনা লিখা হবেনা আর লিখা হবেনা। 

বিষণ্ণতায় _ MI Hasan

Image
  বিষণ্ণতায় MI Hasan   তোর নামে মেঘ উঠেছে  রোজ ঘুমাতে রাজি, তোর আঁখির বৃষ্টি থামাতে নিজেকে রাখছি বাজি। তোর বিশ্বাসে নিঃস্ব আমি তোর কথাতে ভাঙ্গে হৃদয়,  মন আকাশে মেঘ জমায় বাঁধভাঙ্গা জলে নয়ন ঘুমায়।  ফিরে যাওয়া যদি হয় শ্রেয় হাসিমুখে বলছি বিদায়,  চোখদুটো মুছে নেবো আড়ালে বিষণ্নতায়। রোজ তাই তোমায় ভেবে  নিজেকে গুছিয়ে বুঝিয়েছি তোমায় আকাশে উড়িয়ে ফানুশ  ফেরার আশায় বসেই রয়েছি।

নেশা _ MI Hasan

Image
  নেশা , MI Hasan   হে,,,,, নেশা লাগাইলোরে হে,,,,, কি নেশা লাগাইলোরে, তোমার দেহ জুড়ে নেশা ঠোঁটের চুমুতে স্বপ্নের প্রলোভন হাতছানি দেয় কাছে আসার। ঝিম ধরেছে মাথা  চোখে ভেসে উঠে তোর মুখ  যা ভরে রয়েছে মায়া। প্রথম দেখায় প্রেমের নেশা জলসে যাওয়া চোখ খুঁজে দিশা। দুঃখ বাড়লে নেশায় মজি চড়লে নেশায় তোমায় খুঁজি, খুঁজতে তোমার স্বপ্নের ডানা ডানা ছেটে দেয় দুঃখ ছলনা,  হবেনা আর দেখা বকুল তলায়, দেব না গাঁথা বকুল তোর খোঁপায়।  আকাশ জুড়ে জোছনা হারায়, মেঘের নেশায় চাঁদ এখন ঘুমায়। দুঃখ বাড়লে নেশায় মজি চড়লে নেশায় তোমায় খুঁজি, খুঁজতে তোমার স্বপ্নের ডানা ডানা ছেটে দেয় দুঃখ ছলনা, 

জানালা খোলা বারন _ MI Hasan

Image
 জানালা খোলা বারন, MI Hasan  জানালা খোলা বারন বৃষ্টি আসবে এখন  জানালা খোলা বারন বৃষ্টি আসবে এখন  শুধু খুলে রাখ মনের দরজা জানালাx2 আমি আসবো বারেবার  মনের কথা শুনবার  আমি আসবো বারেবার  তোমার মনের কথা শুনবার  যদি চাও কথা হবে দুজনার বৃষ্টির ছটায় গল্প লিখবো বহু কাল বৃষ্টির ছটায় গল্প লিখবো বহু কাল যদি চাও কথা হবে দুজনার, যেওনা আড়াল হয়োনা কফির চুমুকে আকাশ দেখবো দুজনা যেওনা আড়াল হয়োনা খোলা আকাশে স্বপ্ন বুনবো দুজনা, আমি ধুসর মেঘে রঙিন স্বপ্ন আঁকছি আমি মনেমনে কুড়ো ঘর বুনছি, জানালা খোলা বারন বৃষ্টি আসবে এখন  জানালা খোলা বারন বৃষ্টি আসবে এখন  শুধু খুলে রাখ মনের দরজা জানালাx2 আমি আসবো বারেবার  মনের কথা শুনবার  আমি আসবো বারেবার  তোমার মনের কথা শুনবার  যদি চাও কথা হবে দুজনার বৃষ্টির ছটায় গল্প লিখবো বহু কাল বৃষ্টির ছটায় গল্প লিখবো বহু কাল যদি চাও কথা হবে দুজনার,

অন্ধকার _ MI Hasan

Image
  অন্ধকার   MI Hasan  পৃথিবীটা গোল দেখতে চাঁদের মতো সবাইতো আলোকিত হতে চায় যেটা চাঁদের মতো  ধুলোমাখা স্মৃতি রাও জীবন্ত  রাতের অন্ধকারে,,,,  শব্দ ছাড়া কান্না গুলো  যন্ত্রনাদেয় ধুঁকে ধুঁকে  জীবন টা কেন যানি তামাশায় সূর্যটাও আলো দেওয়ার ভাহানায়, যখন সব আলো নিভে যায়  আমি মাতি আমার কল্পনায় যখন সব আলো নিভে যায় আমি মজি আমার ভাবনায়  আলোর আশা হলো না আলো চেনা হলো না  অন্ধকার বুনে কল্পনা ঘর আলো দেখায় পথের দিশা আলো যখন ঘোচায় আবেগ নিঝুম অন্ধকার আমার ভরসা,

উড়ে চলুক __ MI Hasan

Image
  উড়ে চলুক   MI Hasan  উড়ছে উড়ুক না মেলে মন পাখি ডানা চায় যেখানে উড়ে চলুনা... উড়ছে উড়ুক না মেলে মন পাখি ডানা তোর ঠিকানায় উড়ে যাকনা...x2 তবে মনেতে মন মিশে যাক  নেই কোনো মানা ছারচিনা তোর পিচু আজ  মান চিনা মানা, নানানা নানানা উড়ে চলুক না  নানানা নানানা মান চিনা মানাx2 বেলাশেষে সন্ধার পরে রাত্রিজেগে শত তারার ভিড়ে তোমাকে খুঁজি  তোমার মাঝে ডুবি ভাসি তুমি কেন বুঝনা..... নাকি বুঝেও বুঝনা.... উড়ছে উড়ুক না মেলে মন পাখি ডানা চায় যেখানে উড়ে চলুনা... উড়ছে উড়ুক না মেলে মন পাখি ডানা তোর ঠিকানায় উড়ে যাকনা... তবে মনেতে মন মিশে যাক  নেই কোনো মানা ছারচিনা তোর পিচু আজ  মান চিনা মানা, নানানা নানানা উড়ে চলুক না  নানানা নানানা মান চিনা মানা। হারিয়েছি আমি নিজে নিজেকে  আছে ভয় পথ হারাবার  তোমাকে খুজে ফিরি  তুমি কেন বুঝনা..... নাকি বুঝেও বুঝনা....

তোর আশাতে _ MI Hasan

Image
  তোর আশাতে   MI Hasan   অবাক চাঁদের আলোয় দেখো ভেসে যায় পৃথিবী  আড়াল হলে দেখছি তোমার  নিষ্পাপ মূখ খানি, এই জ্যোৎস্না মাখা রাত কোমল স্নিগ্ধ চাঁদ  টিপ একেঁ দিতে চায়... অচেনা এক মায়াবী পরশে কী জানি কোথায়?  এমন হারিয়ে যায়...। তোর আশাতে নিঃস্ব হবো  মন ভাসবো মনে মন গহীনের ভাবনা হবো নিমজ্জিত ধ্যানে,

আবার যদি _ MI Hasan

Image
  আবার যদি  MI Hasan  এই মন পেল নতুন আশা, তাই আজ পেল নতুন ভরসা, হয় তো তুমি আসবে ফিরে, দুঃখ কষ্ট সব মোর গেল কেটে। এভাবেই যদি থেকো না পাশে, সারা টা জীবন কাটিয়ে দিবো, শুধু তোমায় ভালোবেসে আবার যদি বৃষ্টি নামে তোমারই আমি প্রথম হবো, লেপটে যাওয়া টিপের মত কপালে তোমায় চুমু দেবো ।x2 থেকো না পাশে,,,, আরো আরো কাছে  চুঁতে চায় তোমাকে  বেপরোয়া মনx2 এভাবে রবো দুজন দুজনাতে আবার যদি বৃষ্টি নামে তোমারই আমি প্রথম হবো, লেপটে যাওয়া টিপের মত কপালে তোমায় চুমু দেবো ।x2 এই মন পেল নতুন আশা, তাই আজ পেল নতুন ভরসা, হয় তো তুমি আসবে ফিরে, দুঃখ কষ্ট সব মোর গেল কেটে। এভাবেই যদি থেকো না পাশে, সারা টা জীবন কাটিয়ে দিবো, শুধু তোমায় ভালোবেসে আবার যদি বৃষ্টি নামে তোমারই আমি প্রথম হবো, লেপটে যাওয়া টিপের মত কপালে তোমায় চুমু দেবো ।x2

দ্বিধা _ MI Hasan

Image
দ্বিধা MI Hasan    হে,,, মায়াবী দ্বিধা যাওনা চলে  আমার এমন আছে ভেঙে চুড়ে    তুমি আর আমি দুর অজানায়  দুজন আজ দু'দিকে হায়  অজস্র বৃষ্টি এমনে বইছে আজ  পলকে পলকে অভিমান   বাড়ছে নিরদ্বিধায়   যেতে যেতে দুয়ারে  কি ভেবে ফিরালে মুখখানি  কি কথা ছিল মনে তুমি এসে কি হেঁসে গেলে আঁখিকোণে x2 ও জোছনা মাখা রাতে  চলো হারিয়ে যাই তোমাতে আমাতে  হে,,, মায়াবী দ্বিধা যাওনা চলে  আমার এমন আছে ভেঙে চুড়ে

মনের দুয়ার _ MI Hasan

Image
  মনের দুয়ার  MI Hasan  বন্ধ ছিল মনের দুয়ার  আসতো নাতো আলো  একলা সময় কেটে যেতো  কেউ বলেনি দরজা খোলো, প্রাণের মাঝে জড়িয়ে রেখে  ভাঙাই সব রাগ অভাক আমি চেয়ে তোমার মুখ ভরা সোহাগ। হয়তো তোমার প্রেমের মায়াতে বেঁধে পড়েছি আমি, তাই আজকে তোমায় বলে দিলাম  মনের কথা আমি। হাসিতে তোমার কী যে জাদু কেনো লাগে এত মায়া জানি শুধু হয়েছি ব্যাকূল তোমায় পাবার ইচ্ছে অকূল। 

অনুরাগ - MI Hasan

Image
  অনুরাগ MI Hasan   এই যে তুমি রাগ করেছো নয়তো অনুরাগ ভুলেছো মন ছুঁয়েছে তোমার অভিমান আমি আর গাইবো না গান॥  তোমার সময় বিষন্নতায় আমার প্রহর বিপন্নতায় তোমায় ছাড়া কোথায় আমার স্থান? আমি ভুলেছি সব গান॥  তোমার মনে মেঘের বাড়ি আমার সাথে নিচ্ছো আড়ি জমিয়ে অনুযোগ পাহাড় সমান আমি আর লিখবো না গান॥ তোমার জন্য কাঁদছি যত কথায় সুরে বাঁধছি তত বিষাদ-বিধুর আঁকুল প্রেমের গান এবার তো ভোলো অভিমান॥  ব্যাকুল হয়ে ডাকছি তোমায়  ভালোবাসায়, মায়ায়, ক্ষমায় তুমি আমার মনবৃক্ষের ফুল ক্ষমা করো আমার যত ভুল॥ তোমার মনে মেঘের বাড়ি আমার সাথে নিচ্ছো আড়ি জমিয়ে অনুযোগ পাহাড় সমান আমি আর লিখবো না গান॥

এক্কাদোক্কা - MI Hasan

Image
  এক্কাদোক্কা   MI Hasan  কোলাহল ছেড়ে বেরিয়ে আস মনের কথা মনে কেন চেপে রাখ (দিশাহীন ছুটে চলা কেন এত বল, এবার থাম দেখ মনের মাঝে একা একা  তুমি এক্কাদোক্কা খেলো) x2 তবু লিখে গেছি অবিরত  ভাবনার যদি এসে জোটে বসে থেকে আজ অভিভূত,  নতুন করে ফিরে না ভাবনা  তাই আমার নেই আজ সান্ত্বনা  মিছেমিছি শুধু কথা বলি নিজের কাছে নিজে এখন সান্ত্বনা খুঁজে ফিরি, (দিশাহীন ছুটে চলা কেন এত বল, এবার থাম দেখ মনের মাঝে একা একা  তুমি এক্কাদোক্কা খেলো) x2 নানা রঙ আর স্বপ্ন ভাসে মনে ভিতর ভিতর লড়ে গেছি  শূন্য মনে অতি অন্তঃ কোণে x2 তবু লিখে গেছি অবিরত  ভাবনার যদি এসে জোটে বসে থেকে আজ অভিভূত  (দিশাহীন ছুটে চলা কেন এত বল, এবার থাম দেখ মনের মাঝে একা একা  তুমি এক্কাদোক্কা খেলো) x2 কেন পারিনা তোমায় আমি থাকতে ভুলে বল, তুমি এক্কাদোক্কা খেলো খেলো খেলো তুমি এক্কাদোক্কা খেলো কেন পারিনা তোমায় আমি থাকতে ভুলে বল,

তারার মেলা

Image
তাঁরার মেলা MI Hasan  এই তারার মেলা করছে খেলা  মন সমুদ্রে ভাষাবো ভেলা  রাতের আকাশে তাকিয়ে দেখি  লক্ষ তারার মেলা এক চাঁদকে ঘিরে যেন তাদের যত খেলা বন্ধু তুমি বাড়িয়ে হাত আমার কাছে তুমি যেন  ওই আকাশের চাঁদ,  এই তারার মেলা করছে খেলা  মন সমুদ্রে ভাষাবো ভেলা।  হাজার স্বপ্ন বাঁধবো দুজন পূর্ণ রাত্রি ধরে  ভোরবেলাতে ঘুম ভাঙবে  হাতে হাতটি রেখে, শিশির পড়ে শীতের ভোরে গন্ধ ঢালে ফুলে, নদীর জ্বলে নৌকা ভাসে রঙিন পাল তুলে,  এই তারার মেলা করছে খেলা  মন সমুদ্রে ভাষাবো ভেলা। 

মোমের পুতুল

Image
মোমের পুতুল  MI Hasan   মোমের পুতুল মরুর দেশে নেচে যায় বিহবল চঞ্চল পায়ে খর্জুর-বীথির ধারে সাহারা মরুর পারে, বাজায় ঘুমুর ঝুমুর ঝঙ্কারে উড়িয়ে নীল শাড়ির আঁচল ‘লু’ হাওয়ায় পরী-নটিনী নেচে যায় দুলে দুলে দূরে সুদূর। মোমের পুতুল মরুর দেশে নেচে যায় বিহবল চঞ্চল পায়ে। তার রূপের আচেঁ আমার কোমল হৃদয় নাচে সুর্মা-পরা আঁখি হানে জ্যোৎস্না হাসে আকাশে তার টানে। মোমের পুতুল মরুর দেশে নেচে যায় বিহবল চঞ্চল পায়ে। https://docs.google.com/document/u/0/d/1MJq9RvjhkZzC5sBLbf0ZtBOH5rjiC5QsVwKBvzYehqk/mobilebasic

কাছে এসে চুপ

Image
  কাছে এসে চুপ  MI Hasan  আমার সারা দিনে ভাবনা মন; তুমি আছো যতনে আমার গল্প কথায় গল্প কথনে, ভালোবাসতে শুধু মন লাগে টিকিয়ে রাখতে মনের জোর লাগে  আর সাহস,  আমি ছিলাম  আমি আছি আমি থাকবো শুধু তোমার। কাছে এসে আমার এঁকে দিলে ঠোঁটে সুখ টুপটাপ আদরে ইচ্ছেরা থাকেনা তো চুপ।x2   বারেবারে কাছে আসা তোর আদরে সাজাবো বলে কাছে আসা। রঙে মিলেমিশে যাওয়া  তোর ঐ চোখের কাজল হয়ে মিশে যাওয়া। হারিয়ে যাচ্ছি, তোর উষ্ণতায় জড়িয়ে  আজ বৃদ্ধ হতে চাই তোর সাথে  আমি বৃদ্ধ হতে চাই তোর সাথে  হাজার বছর শুধু তোকে চাই।  কাছে এসে আমার এঁকে দিলে ঠোঁটে সুখ টুপটাপ আদরে ইচ্ছেরা থাকেনা তো চুপ।x2

শিশির ভেজা ফুল

Image
  শিশির ভেজা ফুল   MI Hasan   কাঁদন আজি হায়, ধ্বনিছে বেহালায় শিশিরে শিশিরে। উদাস করি’ প্রাণ, হয়েছে গো অবসান হায়রে হায়রে! রুধিয়া নিশ্বাস ফিরিছে হা-হুতাশ অবিরল অবিরল! শিশির ভেজা ফুল ভাঙে নদীর দুকূল শান্ত না নাহি পাই। সূর্য ডাকে তোমায় শোনাবে সে কাহিনী তেমায়, নিঃশেষ আমার প্রাণ! হৃদয়ে ছিল জেগে দেখি আমি শরৎ মেঘে কি গান গাহিতে চায় বাণী আমি খুঁজে না পাই। শিশির ভেজা ফুল ভাঙে নদীর দুকূল শান্ত না নাহি পাই। অতীতে বিচরণ পড়িছে ঝরি’ ঝরি’ আঁখিজল আঁখিজল। হৃদয়ের কথা বিরহ ব্যাথা অনলে পুড়ে ছাই, https://docs.google.com/document/u/0/d/1kGN9xHMT0SZ1tWb1qKusW2vLbKdkohN-47Hu1QZOP-k/mobilebasic