নেশা _ MI Hasan

 নেশা,

MI Hasan 


হে,,,,, নেশা লাগাইলোরে

হে,,,,, কি নেশা লাগাইলোরে,

তোমার দেহ জুড়ে নেশা

ঠোঁটের চুমুতে স্বপ্নের প্রলোভন

হাতছানি দেয় কাছে আসার।


ঝিম ধরেছে মাথা 

চোখে ভেসে উঠে তোর মুখ 

যা ভরে রয়েছে মায়া।

প্রথম দেখায় প্রেমের নেশা

জলসে যাওয়া চোখ খুঁজে দিশা।


দুঃখ বাড়লে নেশায় মজি

চড়লে নেশায় তোমায় খুঁজি,

খুঁজতে তোমার স্বপ্নের ডানা

ডানা ছেটে দেয় দুঃখ ছলনা, 


হবেনা আর দেখা বকুল তলায়,

দেব না গাঁথা বকুল তোর খোঁপায়। 

আকাশ জুড়ে জোছনা হারায়,

মেঘের নেশায় চাঁদ এখন ঘুমায়।


দুঃখ বাড়লে নেশায় মজি

চড়লে নেশায় তোমায় খুঁজি,

খুঁজতে তোমার স্বপ্নের ডানা

ডানা ছেটে দেয় দুঃখ ছলনা, 

Comments

Popular posts from this blog

Road To MIT

বিভিন্ন রসায়নিক সংকেত ও নাম

তারার মেলা