বিষণ্ণতায় _ MI Hasan
বিষণ্ণতায়
MI Hasan
তোর নামে মেঘ উঠেছে
রোজ ঘুমাতে রাজি,
তোর আঁখির বৃষ্টি থামাতে
নিজেকে রাখছি বাজি।
তোর বিশ্বাসে নিঃস্ব আমি
তোর কথাতে ভাঙ্গে হৃদয়,
মন আকাশে মেঘ জমায়
বাঁধভাঙ্গা জলে নয়ন ঘুমায়।
ফিরে যাওয়া যদি হয় শ্রেয়
হাসিমুখে বলছি বিদায়,
চোখদুটো মুছে নেবো
আড়ালে বিষণ্নতায়।
রোজ তাই তোমায় ভেবে
নিজেকে গুছিয়ে বুঝিয়েছি
তোমায় আকাশে উড়িয়ে ফানুশ
ফেরার আশায় বসেই রয়েছি।

Comments
Post a Comment