অনুরাগ - MI Hasan
অনুরাগ
MI Hasan
এই যে তুমি রাগ করেছো
নয়তো অনুরাগ ভুলেছো
মন ছুঁয়েছে তোমার অভিমান
আমি আর গাইবো না গান॥
তোমার সময় বিষন্নতায়
আমার প্রহর বিপন্নতায়
তোমায় ছাড়া কোথায় আমার স্থান?
আমি ভুলেছি সব গান॥
তোমার মনে মেঘের বাড়ি
আমার সাথে নিচ্ছো আড়ি
জমিয়ে অনুযোগ পাহাড় সমান
আমি আর লিখবো না গান॥
তোমার জন্য কাঁদছি যত
কথায় সুরে বাঁধছি তত
বিষাদ-বিধুর আঁকুল প্রেমের গান
এবার তো ভোলো অভিমান॥
ব্যাকুল হয়ে ডাকছি তোমায়
ভালোবাসায়, মায়ায়, ক্ষমায়
তুমি আমার মনবৃক্ষের ফুল
ক্ষমা করো আমার যত ভুল॥
তোমার মনে মেঘের বাড়ি
আমার সাথে নিচ্ছো আড়ি
জমিয়ে অনুযোগ পাহাড় সমান
আমি আর লিখবো না গান॥

Comments
Post a Comment