Study In China Part 3
Study in China Part:3 আজকে লিখবো ভার্সিটি সিলেকশন নিয়ে চায়না আসার জন্য সবারই একটা চিন্তা থাকে কিভাবে আমি ভার্সিটি সিলেক্ট করবো সেটা নিয়ে ।মূলত ইউরোপের অনেক দেশে একটা ওয়েবসাইট এ সব ইউনিভার্সিটি তথ্য থাকলেও চায়নাতে এইটার কোন অফিসিয়াল ওয়েবসাইট নাই , তারপর ও কিছু ওয়েবসাইটে আপনি কিছু তথ্য পাবেন তবে সব না। চায়না তে আসলে বিভিন্ন ক্যাটাগরির বিশ্ববিদ্যালয় আছে তার মাঝে অন্যতম কিছু ইউনিভার্সিটি নিয়েই আজকের পোস্ট যা আপনাদের ইউনিভার্সিটি সিলেকশন এ সাহায্য করবে । ইউনিভার্সিটি ক্যাটাগরী : ১.C9 লীগ ২.E9 লীগ ৩.৯৮৫ প্রজেক্ট ৪.২১১ প্রজেক্ট ৫.অর্ডিনারি ইউনিভার্সিটি C9 লীগ : সি 9 লিগ বিদ্যালয়গুলিকে বিশেষ সংস্থা ফান্ডিং করে থাকে এবং এই ইউনিভার্সিটি গুলো একে অপরের সাথে রিসোর্স আদান প্রদান করার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে তাদের মধ্যে এলিট একাডেমিক রয়েছে যাদের একটি উচ্চতর অংশ রয়েছে যাঁরা চীনের শীর্ষ একাডেমিকসম্মান পায় প্রতিবছর , তার মধ্যে থাউজ্যান্ড ট্যালেন্ট প্ল্যান প্রফেসরশিপ এবং চাংজিয়াং প্রফেসরশিপ এওয়ার্ড অন্যতম। সি9 লিগ ইউনিভার্সিটি গুলো নতুন গবেষণা কেন্দ্র তৈরি, গবেষণা...