খোলা হাওয়ায় _ Kobi Amjad Hossain & MI Hasan

খোলা হাওয়ায়

Kobi Amjad Hossain 

MI Hasan 



খোলা হাওয়ায় কেন জানি 

উতলা হয় আমার মন,

সেথায় তুমিও স্বাধীন 

যেথায় আমার মন হাতনাড়ায়।


বর্ষা শেষে শরৎ আসে

নতুন সব চারিপাশে, 

নীল আকাশে মেঘের দেশে

সাদা মেঘের ভেলা ভসে।


হঠাৎ করে পথের মাঝে

আকাশ ভেঙে বৃষ্টি পড়ে,

মনের সুখে ছাতা ছেড়ে 

বৃষ্টির সাথে মন যে মাতে।


কাশবনে হাওয়া খেলে

নদীর বাঁকে নৌকা চলে,

ইচ্ছে করে দৃষ্টি মেলে

সঙ্গী হতে মেঘের সাথে।

Comments

Popular posts from this blog

Road To MIT

Sound Wave বা শব্দ তরঙ্গ

একটা গল্প বলা যাক _ MI Hasan