তুমি এলে না _ MI Hasan

 তুমি এলে না 

MI Hasan 


আসবে আসবে বলে আজ ও এলেনা, 

কত রাত অঝোরে কেটে যায় 

দিন শেষে সন্ধ্যা নামে ফিরে আসে রাত,

কত রং সেকেলে হয়ে যায় 

ফিরে আসে সাত রংয়ে।

সদ্য প্রেমে পড়া যৌবনের নয় ছয় দেখাতে

গুণ গুণ করে বসন্তের কোকিল, 

সর্বস্ব হারিয়ে ও রূপের প্রতিফলন দেখাতে 

নতুন সাজে সুসজ্জিত হয় বৃক্ষের দল

ফিরে পায় নতুন প্রাণ,

তুমি এলে না। 

প্রেম নিবেদিত হয় যে পুষ্পে

তার প্রেম ও তো ফুরিয়ে যায়, 

একটা সময় চাঁদের ও ক্ষয় হয়

হারিয়ে যায় নিকষ কালো মেঘের আড়ালে 

অস্তিত্বের জানান দিতে ফিরে আসে নতুন রূপে, 

শুধু তুমি এলে না ফিরে।

Comments

Popular posts from this blog

Road To MIT

Sound Wave বা শব্দ তরঙ্গ

একটা গল্প বলা যাক _ MI Hasan