মোমের পুতুল
মোমের পুতুল
MI Hasan
মোমের পুতুল মরুর দেশে
নেচে যায় বিহবল চঞ্চল পায়ে
খর্জুর-বীথির ধারে
সাহারা মরুর পারে,
বাজায় ঘুমুর ঝুমুর ঝঙ্কারে
উড়িয়ে নীল শাড়ির আঁচল
‘লু’ হাওয়ায়
পরী-নটিনী নেচে যায়
দুলে দুলে দূরে সুদূর।
মোমের পুতুল মরুর দেশে
নেচে যায় বিহবল চঞ্চল পায়ে।
তার রূপের আচেঁ
আমার কোমল হৃদয় নাচে
সুর্মা-পরা আঁখি হানে
জ্যোৎস্না হাসে আকাশে
তার টানে।
মোমের পুতুল মরুর দেশে
নেচে যায় বিহবল চঞ্চল পায়ে।
https://docs.google.com/document/u/0/d/1MJq9RvjhkZzC5sBLbf0ZtBOH5rjiC5QsVwKBvzYehqk/mobilebasic

Comments
Post a Comment