TOEFL নিয়ে বিস্তারিত।
TOEFL:
Test of English as a Foreign Language, সংক্ষেপে যা TOEFL নামে পরিচিত। যা ইংরেজি ভাষাভাষী নয়, এমন শিক্ষার্থীদের ইংরেজিতে দক্ষতা যাচাই করার পরীক্ষা। স্নাতক কিংবা স্নাতকোত্তর পর্যায়ে যারা যুক্তরাষ্ট্র, কানাডা কিংবা যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য এই পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ।
ওয়েবসাইট: http://www.ets.org/toefl/
তাদের এই নিজস্ব ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করে অনলাইনে নির্দিষ্ট ফি জমা দিতে হয়। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ১৭০ ইউএস ডলার বা ১৩ হাজার ২৬০ টাকা। ঢাকায় একাধিক টেস্ট সেন্টার রয়েছে, যেগুলোর ঠিকানাও পাওয়া যাবে এই ওয়েবসাইটে।
দারুণ সব লেখা পড়তে ও নানা বিষয় সম্পর্কে জানতে ঘুরে এসো আমাদের ব্লগের নতুন পেইজ থেকে!
http://mihasan98.blogspot.com/?m=1
Reading, Listening, Speaking ও Writing এই চারটি সেকশনের প্রতিটিতে ৩০ নম্বর করে মোট ১২০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়।
Reading:
এই সেকশনের জন্য পরীক্ষার্থীর হাতে ৬০ থেকে ১০০ মিনিট পর্যন্ত সময় থাকে। এর মধ্যে ৪-৬টি Passage পড়ে শেষ করতে হয় এবং প্রতিটিতে ১২ থেকে ১৪টি প্রশ্নের উত্তর দিতে হয়।
Listening:
এই সেশনের জন্য বরাদ্দ থাকে ৬০ থেকে ৯০ মিনিট, যার মধ্যে ৬-৯টি Passage শুনতে হয় এবং প্রতিটি passage শোনার পর সে সম্পর্কিত ৫-৬টি প্রশ্নের উত্তর লিখতে হয়। Speaking সেকশনটি সে তুলনায় একটু ভিন্ন ধরনের। এখানে মোট ছয়টি বিষয়ে পরীক্ষার্থীকে কিছু নির্দেশাবলি শোনানো হয়, যার ওপর ভিত্তি করে তাঁকে নিজের মতামত প্রকাশ করতে বলা হয়। ২০ মিনিটের এই সেকশনে পরীক্ষার্থী কতটুকু গুছিয়ে, সাবলীলভাবে ইংরেজিতে কথা বলতে পারেন, তা যাচাই করা হয়।
Writing:
এইখানে দুটি বিষয়ের ওপর লিখতে দেওয়া হয় এবং এর জন্য সময় থাকে ৫০ মিনিট। পরীক্ষার্থী ইংরেজিতে কতটুকু দক্ষ, তার ওপর নির্ভর করে প্রস্তুতি নিতে কত সময় প্রয়োজন, যা কয়েক সপ্তাহ থেকে শুরু করে কয়েক মাস হতে পারে। টোয়েফল পরীক্ষা সারা বছরই দেওয়া যায় এবং একজন পরীক্ষার্থী চাইলে যতবার ইচ্ছা পরীক্ষা দিতে পারেন। উল্লেখ্য, একবার পরীক্ষা দেওয়ার ১২ দিনের মধ্যে দ্বিতীয়বার পরীক্ষায় অংশগ্রহণ করা যায় না এবং IELTS এর মতই এত মেয়াদও দুই বছর পর্যন্ত থাকে।
বিদেশে পড়তে যাওয়ার আগে
বৃষ্টি সিকদার
http://mihasan98.blogspot.com/2018/09/blog-post.html
IELTS এবং TOEFL কে বলা যায় সমধর্মী পরীক্ষা। এই দুটির মধ্যে যেকোনো একটি পরীক্ষাতে অংশ নিলেই হয়। তবুও প্রস্তুতি নেওয়ার আগে নিজের কাঙ্খিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেয়ে Language Requirement অপশনটি ভালভাবে পড়ে নিতে ভুলবেন না। সেখানে তারা টোয়েফল স্কোর গ্রহণ করে কিনা এবং করলে সর্বনিম্ন কত স্কোর হতে হবে, তা দেওয়া থাকবে,
যেমন: যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় TOEFL ও আইএলটিএস স্কোর দুটোই গ্রহণ করে থাকে এবং টোয়েফলের ক্ষেত্রে ন্যূনতম ১১০ স্কোর থাকতে হয়। এ ছাড়া প্রতিটি সেকশনের জন্য তাঁদের ন্যূনতম স্কোর হলো Reading সেকশনে ২৪, Listening সেকশনে ২২, Writing সেকশনে ২৪, Speaking সেকশনে ২৫। আবার কখনো একই বিশ্ববিদ্যালয়ের ভিন্ন ভিন্ন বিষয়ের শিক্ষার্থীদের জন্য ন্যূনতম স্কোর ভিন্ন হয়, তাই পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আগে এসব ব্যাপারে খেয়াল রাখতে হবে এবং সেভাবে নিজেকে প্রস্তুত করে তুলতে হবে।

Comments
Post a Comment